গোপালগঞ্জ প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান
ঘটিয়ে অবশেষে দীর্ঘ ১৬ বছর পর ঘোষিত হলে গোপালগঞ্জ
জেলার মুকসুদপুর পৌরসভার নির্বাচনী তফসিল। আগামী
২৫ এপ্রিল ওই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুন্সী
অহিদুজ্জামানের দেয়া তথ্যানুযায়ী নির্বাচন কমিশনের
ঘোষিত তফসিল মোতাবেক জেলার মুকসুদপুর পৌরসভার
নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ ও জমার শেষ দিন ২৭
মার্চ, প্রার্থী বাছাই ২৯ মার্চ, মনোনয়ন পত্র প্রত্যাহার
৫ এপ্রিল এবং ২৫ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফয়জুল
মোল্যা জানান, এবারে মুকসুদপুর পৌরসভায় মোট ভোটার
সংখ্যা ১৪ হাজার ৯ শ্#৩৯; ৬১ জন। ভোট কেন্দ্র হলো ১ নং
ওয়ার্ডে লখাইরচর এম এ খালেক বিদ্যালয় কেন্দ্রে ভোটার
১হাজার ৪৩৪ জন, ২ নং ওয়ার্ডে প্রভাকরদী দাখিল মাদরাসা
কেন্দ্রে ভোটার ১ হাজার ১৪৮ জন, ৩ নং ওয়ার্ডে নগর
সুন্দরদী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার
৪৪৯ জন, ৪ নং ওয়ার্ডে পাইলট স্কুল ভোট কেন্দ্রে ভোটার
সংখ্যা ১ হাজার ৬০৩ জন, ৫ নং ওয়ার্ডে ভোট কেন্দ্র
মুকসুদপুর কলেজ ভোটার সংখ্যা ২ হাজার ৪০৭ ভোট, ৬ নং
ওয়ার্ডে এসেজে হাই স্কুল কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার
৮৯৪ জন, ৭ নং ওয়ার্ডে কমলাপুর প্রাইমারি স্কুল কেন্দ্রে
ভোটার সংখ্যা ২ হাজার ২৪১ জন, ৮ নং কেন্দ্রে পিকেইউএন
স্কুল কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৪৮৬ জন এবং ৯ নং
ওয়ার্ডে গোলাবাড়ীয়া প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোটার
সংখ্যা ১ হাজার ২৯৯ জন।
উল্লেখ্য, ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে
ওই সময়ে পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা
আওয়ামী লীগ নেতা সাজ্জাদ করিম মন্টু। দীর্ঘ দিন
পৌরসভা বাতিল, ইউনিয়ন পরিষদ গঠন, হাইকোর্টে
মামলা, ইত্যাদি কারনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি,
এলাকাবাসীরা ভোটাধিকার থেকে দুরে থাকায় হতাশা
বিরাজ করছিল। ৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি
গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ
সাইফুর রহমান এর বেঞ্চ জেলার মুকসুদপুর পৌরসভা
বাতিলের গেজেট বাতিল পূর্বক পৌরসভা অব্যাহত রেখে
দায়ের কৃত রিট নিষ্পত্তি করে রায় প্রদান করলে মুকসুদপুর
পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের সকল বাধা দূর হয়। রায়টি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার ১৬
নভেম্বর প্রকাশ করলে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন
কমিশন উদ্যোগ গ্রহণ করেন।
এবারের নির্বাচনে দলীয় মনোনয়নে মেয়র প্রার্থী হবেন।
প্রার্থীরা পাবেন রাজনৈতিক দলের প্রতীক। সে হিসেবে
আওয়ামী লীগ থেকে প্রার্থী প্রায় চুড়ান্ত। এরা হলেন,
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি
এ্যাড.আতিকুর রহমান মিয়া। বর্তমান মেয়র সাজ্জাদ করিম
মন্টু স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারেন।
নির্বাচন আরো অংশ নিতে পারেন মুকসুদপুর কলেজের
ছাত্র সংসদের সাবেক জি এস মিজানুর রহমান মন্টু
মৃধা, বিএনপির সিরাজ গ্রুপের উপজেলা কমিটির
সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া, বিএনপি (মঞ্জু)
গ্রুপের সভাপতি আহজ্জাদ মহসিন খিপু, এবং বর্তমান
উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল মিয়ার
চাচা ইব্রাহীম খলিল বাহার স্বতন্ত্র ভাবে প্রতিদ্বন্দিতা
করবেন বলে শোনা যাচ্ছে। এছাড়া ইসলামী আন্দোলনের
মনোনীত হাফেজ ফরহাদ নির্বাচন করতে পারেন।