মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সীতাকুণ্ডের বাসা থেকে কিছুক্ষণ পরপর গুলির শব্দ আসছে : চট্টগ্রামের পুলিশ সুপার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৪৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কলেজ রোডের ছায়ানীড়ের বাসা থেকে কিছুক্ষণ পরপর গুলির শব্দ আসছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেল থেকে ওই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও সোয়াত সদস্যরা।

এর আগে সেখানকার একটি বাসা থেকে সন্দেহভাজন জঙ্গি দম্পতিকে আটক করে পুলিশ। এঁদের মধ্যে একজন হলেন জসিম।

চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, ছায়ানীড় বাড়ি থেকে কিছুক্ষণ পর পর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। ভেতরে কয়জন জঙ্গি আছে তা নিশ্চিত নয় পুলিশ। তবে তাদের ধরতে যতক্ষণ সময় লাগবে পুলিশ তা ব্যয় করবে।

সীতাকুণ্ড কলেজ রোডের ছায়ানীড় বাড়িতে রাত ৯টার পর থেকে অভিযান শুরু করেছে পুলিশ। এর আগে বিকেল ৪টা থেকে ছায়ানীড় ও সাধন কুঠির নামের দুটি বাড়ি ঘিরে রাখা হয়। পুলিশ ওই দুটি বাড়িতে অভিযান চালালে তাদের লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। এরপর সেখানে জঙ্গিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় প্রশাসন। এর পর থেকে র‍্যাব, পুলিশ ও সোয়াত সদস্যরা বাড়িটি ঘিরে রাখার পরে অভিযান শুরু করে।

পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, ছায়ানীড় বাড়ির জঙ্গি আস্তানায় কয়েকজন জঙ্গি ছাড়াও কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এসব পরিবারকে জঙ্গিরা জিম্মি করে রেখেছে কিনা তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

এদিকে সাধন কুঠির থেকে জঙ্গি দম্পতি ও তাদের শিশু সন্তানকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এই বাড়ি থেকে গোলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। অবিস্ফোরিত গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করেছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451