সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

গোপালগঞ্জে প্রেমের কারনে সন্তানরা ঘর ছাড়লেও বাবা-মা এখন শ্রীঘরে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে প্রেমের টানে

প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ায় পুলিশ এক

প্রেমিকের পিতা-মাতাকে আটক করেছে বলে জানা যায়।

গোপালগঞ্জ জেলার কুশলী ইউনিয়নের নিলফা গ্রামের

নাসির শেখের ছেলে শামীম গোপালগঞ্জ শহরের হাজী রুস্তম

আলী সুপার মার্কেটের মালিক কবির শেখের মেয়ে কে

নিয়ে ১১ মার্চ পালিয়ে যায়।

এলাকাবাসী জানিয়েছে তারা উভয়ে স্বেচ্ছায় ঘর ছেড়ে

পালিয়েছে বিয়ে করে ঘর সংসার করবে বলে।

প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া মেয়েটি জেলা শহরের

সরকারী বিনাপানি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী

বলে পিতা কবির শেখ জানিয়েছে। তারা পালিয়ে যাওয়ায়

পুলিশ ১১ মার্চ রাতে নিলফা থেকে নাসির শেখ ও তার স্ত্রী

লাকি বেগমকে আটক করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে

আসে। তারপর থেকে তারা সেখানেই আছে।

অনুসন্ধানে জানা গেছে পুলিশের তরফ থেকে তাদেরকে বলা

হয়েছে শামীম ও কবির শেখের মেয়েকে হাজির করতে। গতকাল

সকাল পর্যন্ত প্রেমিক শামীমের পিতা নাসির শেখ ও মা

লাকী বেগমকে সদর থানায় আটক দেখা গেছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে

জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451