নাটোর ব্যুরো অফিস:
মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, এর সিপিসি-২,
নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি শেখ মোঃ
আনোয়ার হোসেন নাটোর শহরের উত্তর চৌকিরপাড় (কালুর মোড়)
গ্রামে অভিযান চালিয়ে মোঃ নুরু শেখ এর ছেলে জসিম (২৩) ও নন্দ
গোপাল সাহার ছেলে কেশব কুমার সাহা (২৪) কে আটক করে। এসময়
তাদের কাছে থাকা ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪রাউন্ড গুলি-
০৩ রাউন্ড, ৪টি মোবাইল সেট এবং ৫টি সীমকাড উদ্ধার করে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের নামে মামলা দায়েরের প্রস্তুতি
চলছে।