‘‘টেকসই উন্নয়ন ও সুশাসন: চাই ক্ষমতায়িত নারী, জাগ্রত বিবেক” এই প্রদিপাদ্যে রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের
সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উদযাপন করেছে সচেতন নাগরিক কমিটি
(সনাক) চাঁপাইনবাবগঞ্জ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর
অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জ প্রতিবছরের ন্যায়
এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। এ
উপলক্ষে অদ্য সকাল ১০:০০ টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্নীবিবিরোধী শপথ পাঠ করান সনাক
সভাপতি জনাব সেলিনা বেগম। এর পর বিদ্যালয় থেকে একটি র্যালি শুরু হয়ে রেহাইচর মোড়
প্রদক্ষিণ করে বিদ্যালয়ে শেষ হয়। র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি জনাব সেলিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব ইফতেখার
উদ্দিন শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মুহাঃ তৌফিকুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের
সদস্য জনাব শান্তনা হক। উপজেলা নির্বাহী অফিসার বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ
মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ন্যায়সঙ্গত আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শিক্ষার দিক থেকে এ
জেলা অনেক অগ্রসর কিন্তু বাল্যবিবাহ ও নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে পশ্চাদপদ।
বাল্যবিবাহ প্রতিরোধ, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ
গড়ার জন্য তিনি শিক্ষার্থীদের অভিভাবক, সুধীজন, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীসহ সবাইকে
এগিয়ে আসার আহবান জানান। সনাক সভাপতি নারীর দারিদ্র্য বিমোচন এবং কর্মক্ষেত্রসহ
সকল ক্ষেত্রে নারীর নিরাপত্তা বিধান, আর্থ-সামাজিক কর্মকা-ে নারীর পূর্ণ ও সম-অংশগ্রহণ,
এবং রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত কার্যক্রমসমূহ
বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য
জনাব সাইফুল ইসলাম রেজা এবং ধারণাপত্র পাঠ করেন সনাক সহ-সভাপতি জনাব গৌরী চন্দ
সিতু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব
মোঃ মোজাম্মেল হক, কমিটির সদস্য জনাব মোঃ আহসান হাবিব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক
জনাব মোহাঃ গোলাম মর্ত্তুজা, বিদ্যালয়ের শিক্ষার্থী মোসাঃ তুরজাউন খাতুন, মোসাঃ
উম্মে কুলসুম প্রমুখ। আলোচনা সভা শেষে ইয়েস গ্রুপের দুর্নীতিবিরোধী নাটক
পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক সহ-সভাপতি জনাব গোলাম ফারুক মিথুন
এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার জনাব মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়
ব্যবস্থাপনা কমিটির সদস্য, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য, এলাকার সুধীজন,
বিদ্যালয়ের শিক্ষকা, টিআইবি কর্মকর্তা সহ প্রায় ৪৫০ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ