বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

সোনারগাঁওয়ে ডাকাতি প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ১৫২ বার পড়া হয়েছে

 

সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া

চৌরাস্তা এলাকার আফিয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনে বিভিন্ন

যাত্রীবাহি পরিবহনে ডাকাতি প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করে

সোনারগাঁও থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে

তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি চাপাতি ও একটি

ছোড়া উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁও থানায় উপ-

পরিদর্শক(এসআই) আব্দুল হক শিকদার বাদী হয়ে ১৩ জনকে আসামী করে

সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে

গ্রেফতারকৃত ডাকাতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁও থানায় উপ-পরিদর্শক(এসআই) আব্দুল হক শিকদার জানান, ঢাকা-

চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আফিয়া সিএনজি

ফিলিং সামনে মঙ্গলবার রাতে ১৫/২০জনের একটি ডাকাত দল যাত্রীবাহি পরিবহনে

ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে

সোনারগাঁও থানার এসআই আব্দুল আলীম, এসআই শাহকামাল সঙ্গীয় ফোর্স

নিয়ে আফিয়া সিএনজি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময়

ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময়

মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামের জাকির হোসেনের ছেলে নয়ন,

কাফুরদী গ্রামের মোজ্জাম্মেলের ছেলে সাদ্দাম, গোহাট্টা গ্রামের মোস্তফা

মিয়ার ছেলে সুরুজ মিয়া, মাঝের চরগ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে

সানাউল্লাহ, পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আজহারের ছেলে

হাসান, ও সোনারগাঁও পৌরসভার আমিনপুর গ্রামের মৃত দেলোয়ারের ছেলে

শামীমকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩টি ধারালো চাপাতি ও

একটি লম্বা ছোড়া উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁও থানায় উপ-

পরিদর্শক(এসআই) আব্দুল হক শিকদার বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি

মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে গ্রেফতারকৃত ডাকাতদের নারায়ণগঞ্জ

আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহি পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল

বলে গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গ্রেফতারকৃত

ডাকাতরা জানায়, ডাকাতি প্রস্তুতির সময় পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর

গ্রামের রহম আলীর ছেলে সানার, কাদিরগঞ্জ গ্রামের আলাউদ্দিনের ছেলে পারভেজ

,দুধঘাটা গ্রামের শহিদুল্লাহর ছেলে সজিব, দমদমা গ্রামের রকিব,

চেঙ্গাকান্দি গ্রামের ফারুক, ভবনাথপুর গ্রামের সিরাজ ও রূপগঞ্জের ছনপাড়া

বস্তি এলাকার বাচ্চু মিয়ার ছেলে নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে

যায়।

সোনারগাঁও থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, ডাকাতির

উদ্দেশ্যে মহাসড়কে অবস্থান নেওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে ৬ ডাকাতকে

গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা গ্রহন করা হয়েছে।

আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত ও

পলাতকরা দীর্ঘদিন ধরে মহাসড়কে চলাচলরত বিভিন্ন যাত্রী বাহি পরিবহনে

ডাকাতি করে থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451