বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

খালেদা জিয়ার নামে দায়েরকৃত মামলার বাদীকে হুমকীর অভিযোগে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ৩৯৮ বার পড়া হয়েছে

 

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ

বঙ্গবন্ধু ও শহীদদের সংখ্যা নিয়ে কটুক্তির অভিযোগে নড়াইলের আমলী

আদালতে দায়েরকৃত মানহানী মামলার বাদীকে হুমকীর অভিযোগে

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে

নড়াগাতী থানায় সাধারণ ডায়েরী (জিডি) হয়েছে। জেলার

নড়াগাতী থানার চাপাইল গ্রামের ইউসুফ ফারুকীর ছেলে মোঃ

রায়হান ফারুকী ইমাম শনিবার (৪ মার্চ) রাতে সাধারণ ডায়েরিটি

করেন।

রায়হান ফারুকীর দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়েছে যে,

বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা নিয়ে কটুক্তি করায় বিএনপি চেয়ারপারসন

বেগম খালেদা জিয়ার নামে গত ২৪/১২/১৫ ইং তারিখে নড়াইলের বিজ্ঞ

আদালতে মামলা দায়ের করেন (সিআর১২৮/১৫)। ওই মামলায় বিএনপি

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারী পরোয়ানা জারী

রয়েছে।

ফারুকী অভিযোগ করেন মামলাটি দায়ের করার কারনে নড়াইল জেলা

বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ বিএনপির দলীয়

লোকজন বাদী রায়হান ফারুকী ইমামকে বিভিন্ন সময়ে ক্ষয়ক্ষতি

করার হুমকী দিয়ে আসছে। মামলাটি তুলে নেয়ার জন্য বিভিন্ন সময়

তাকে মোটা অংকের টাকার অফার করা হয়েছে। কিন্তু প্রত্যাহার না

করায় তাকে ক্ষয়ক্ষতির হুমকী দেয়া হচ্ছে। বর্তমানে তিনি

নিরাপত্তাহীনতায় ভূগছেন এবং প্রতিকার চেয়ে জিডি দায়ের

করেছেন বলে দাবি করেন।

নড়াইলের নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান

জানান, নড়াইল জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য চাপাইল গ্রামের

রায়হান ফারুকী ইমাম জিডিটি দায়ের করেন। জিডি নং-১০৯,

তাং-০৪.০৩.১৭)। বিষয়টি তদন্তের জন্য বিজ্ঞ আদালতের অনুমতি

প্রার্থনা করবো। অনুমতি পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ

করা হবে।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন,

‘ আমার বিরুদ্ধে যিনি অভিযোগটি করেছেন তাকে আমি

চিনিও না। হয়রানী করার উদ্দেশ্যে জিডিটি করা হয়েছে’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451