শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় এলসিএস নারী কর্মীদের মাঝে চেক বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ৪৩৪ বার পড়া হয়েছে

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

তালায় এলসিএস নারী কর্মীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সকালে

উপজেলা চেয়ারম্যানের সভা কক্ষে এ চেক বিতরণী অনুষ্ঠান হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাংলাদেশ ও জাপান যৌথ অর্থায়নে

বাস্তবায়িত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে

অংশগ্রহণকারী ১৫ জন নারী কর্মী ও একজন সুপাভাইজারের মাঝে এ চেক বিতরণ করা

হয়েছে। প্রতি নারী কর্মীকে এক লাখ ২৫ হাজার ৫০০ টাকার চেক দেওয়া হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মো. জসীম। এতে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ

সদস্য মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ

সনৎ কুমার, সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। উপজেলা ছাত্রলীগের

সভাপতি সরদার মশিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451