সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের কাশিয়ানীতে চেয়ারম্যান ও প্রতিপক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া, আহত-৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ২৩১ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে সদর ইউনিয়নের

চেয়ারম্যান ও প্রতিপক্ষ করম আলী শিকদারের সমর্থকদের মধ্যে

ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা

হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে উপজেলা সদরে রঞ্জন

বিশ্বাসের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য

বিস্তার নিয়ে বিগত ইউপি নির্বাচনের পর থেকে ইউপি

চেয়ারম্যান মশিউর রহমান খান ও করম আলী সিকদারের মধ্যে

বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাত ৯ টার

দিকে রঞ্জনের চায়ের দোকানের সামনে দু’পক্ষের সমর্ধকদের

মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এতে রেজাউল সিকদার,

ইনামুল সিকদার ও তুহিন খানসহ অন্তত ৫ জন আহত

হয়েছে বলে জানা গেছে।

কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম

আলীনুর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,

এলাকায় আধিপত্য নিয়ে দ্#ু৩৯;পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

তিনি আরো জানান, কোন ককটেল ও বোমা বিস্ফোরণ

হয়নি, তবে পটকা ফোটার শব্দ শুনেছি। এখন পরিস্থিতি

শান্ত রয়েছে।

এ ব্যাপারে কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর

রহমান খানের সাথে মোবাইল ফোনে বার বার

যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ

করেননি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451