শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহের হাট-বাজার ভেজাল গুড়ে সয়লাব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ২০০ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি:

জেলার ঝিনাইদহ সদর, মহেশপুর, কোটচাঁদপুর, হরিনাকুন্ড, শৈলকুপা, কালীগঞ্জ

উপজেলার অধিকাংশ হাট-বাজার ভেজাল গুড়ে সয়লাব হয়ে গেছে। অধিক লাভের

আশায় অসাধূ ব্যবসায়ীরা গুড়ে বিভিন্ন কেমিক্যাল মিশ্রণ করছে। ফলে

মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন ভোক্তা সাধারন। এসব অসাধূ

ব্যবসায়ীদের দৌরাত্ম বন্ধে প্রশাসনের কোন কার্যকরী পদক্ষেপ নেই। গুড়ের ওজন

বাড়াতে চিনি এবং চকচকে করতে হাইডোজ, ফিটকারী ও রং ব্যবহার করছে।

আর এসব ভেজাল মিশ্রণ করে মূলত গুড় বিক্রি করছে ৭৫-৮০ টাকা দরে। অসাধূ

ব্যবসায়ীরা বাজার থেকে পুরাতন গুড় ক্রয় করে বাড়ীতে গোপনে তার সাথে

চিনি মিশিয়ে ভালো করে জ্বাল দিয়ে দানা সমৃৃদ্ধ ভেজাল গুড় তৈরী করছে।

ঝিনাইদহ শহর এবং আশেপাশের গুড় ব্যবসায়ীদের বিরুদ্ধে ভেজাল গুড় তৈরীর

অভিযোগ দীর্ঘদিন ধরে। জানাযায়, চিনির চেয়ে গুড়ের বাজার মূল্য বেশী

থাকায় অধিক লাভের আশায় অসাধূ ব্যবসায়ী চক্রটি ভেজাল গুড় তৈরীতে ব্যস্ত

হয়ে পড়েছে। এখন প্রায় শীতের সমাপ্তি তাই ঝিনাইদহ জেলার সবর্ত্র চলছে

পিঠা পুলি খাওয়ার উৎসব। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ভেজাল গুড়

তৈরীর চক্রটি সক্রিয় হয়ে উঠেছে। আর এসব ভেজাল গুড় বিক্রি হচ্ছে

ঝিনাইদহ জেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে। জনৈক্য চিকিৎসক

প্রতিবেদককে জানান, ভেজাল এ গুড় মানব দেহের জন্য অনেক ক্ষতিকারক। এতে

কলেরা, ডায়রিয়া, হজম শক্তি হ্রাসসহ পেটের পিড়া দেখা দিতে পারে।

তাছাড়া ভেজাল গুড়ের তৈরী খাবার খেলে কিডনী ও লিভারে নানা সমস্যা দেখা

দিতে পারে। ভেজাল গুড় তৈরী কারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য

প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451