রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে ৭৪৫ বোতল ফেনসিডিল ও ৪৮ বোতল বিদেশী মদ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় মঙ্গলবার রাতে পৃথক অভিযানে ৭৪৫ বোতল ফেনসিডিল ও ৪৮ বোতল

বিদেশী মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব

অভিযানে কেউ আটক হয়নি। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল এহসান ঘটনাগুলি নিশ্চিত করেন। তিনি

বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলি চালানো হয়। মঙ্গলবার রাত দেড়টায়

মনাকষা সীমান্ত ফাঁড়ি টহল দল হাবিলদার হাফিজুর রহমানের নেতৃত্ত্বে শিবগঞ্জ

উপজেলার ৫নং বেঁড়ি বাঁধ এলাকা হতে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এর

আগে, রাত সাড়ে দশটায় শিবগঞ্জেরই মনোহরপুর সীমান্ত ফাঁড়ি টহল দল নায়েক

কামাল হোসেনের নেতৃত্ত্বে সীমান্ত পিলার ১০/২-এস হতে ২ কি.মি বাংলাদেশের

ভিতরে লক্ষিচর এলাকা হতে ৪৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এদিকে, রাত দশটায়

সদর উপজেলার হাকিমপুর সীমান্ত ফাঁড়ি টহল দল সীমান্ত পিলার ৩৪/৬ এস হতে

আনুমনিক তিন কি.মি বাংলাদেশের ভিতরে রাবনপাড়া মাঠ হতে ৪৮ বোতল বিদেশী

মদ উদ্ধার করে। উদ্ধার ও জব্দকৃত ফেনসিডিল ও বিদেশী মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

অধিদপ্তরে জমা করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451