শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে কারের ওপর বাস, নিহত ১৭

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০১৬
  • ৫৭৭ বার পড়া হয়েছে

ঢাকা: ভারতের মুম্বাই-পুনে করিডর এক্সপ্রেসওয়েতে দু’টি কারের ওপর উঠে গেছে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস। এতে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে কার দু’টি। দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।রোববার (৫ জুন) ভোরে মুম্বাইয়ের অদূরে রায়গড়ের শেডুংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি সাতারা শহর থেকে মুম্বাই আসছিলো। আর চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়া কার দু’টি সুইফট ডিজায়ার ও টয়োটা ইনোভা মডেলের।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সুইফট ডিজায়ার কারটির চাকা বিকল হয়ে যাওয়ায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে সেটি মেরামত করছিলেন চালক। তাকে সাহায্য করতে গাড়ি থামান টয়োটা ইনোভার চালক।এসময় দ্রুতগতিতে ছুটে আসা বাসটি ওই কার দু’টির ওপর উঠে যায়। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে বাসের মধ্যে থাকা যাত্রীদের অনেকে প্রাণ হারান। আহত হন আরও অনেকে।খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ ও উদ্ধারকারী বাহিনী। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451