বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় চার্জার ভ্যান চালক নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৬৭ বার পড়া হয়েছে

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এক চার্জার ভ্যান চালকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে ওই ভ্যানের এক যাত্রী

আহত হয়ে উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে আহত ব্যক্তি গুরুতর নয় বলে

চিকিৎসকরা জানিয়েছেন।

নিহতের পরিবার, হাসপাতাল ও থানা সুত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টার দিকে

উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের পাটিচরা ইউনিয়নের মোবারকপুর মোড়ের দক্ষিণ

পাশে আটা ও ডিম বোঝাই মিনিট্রাকের ধাক্কায় আলু বোঝাই চার্জার ভ্যানটি এ দুর্ঘটনার

কবলে পড়ে। এতে ওই ইউনিয়নের মোবরকপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত-জসিম উদ্দিনের পুত্র চার্জার

ভ্যান চালক আমিনুল ইসলাম (৩৫) এর মর্মান্তিক মৃত্যু হয়। ওই ভানে থাকা একই গ্রামের মৃত- মফিজ

উদ্দিনের পুত্র মেহের উদ্দিন (৪৫) আহত হলে স্থানীয়রা পতœীতলা সরকারি হাসপাতালে ভর্তি করান।

আটা ও ডিম বোঝাই মিনিট্রাকটির (পিকআপ) ঘাতক চালক পালিয়ে গেলেও স্থানীয়রা

মিনিট্রাকটি আটকিয়ে রাখতে সক্ষম হন। মিনি ট্রাকটির গাড়ির নম্বর- ঢাকা মেট্রো-ন- ১৮-

১৭৫৬।

নিহতের পরিবারে চলছে এখন শোকের মাতম। নিহতের স্ত্রী আফরোজা বেগম এখন পাগল প্রায় ও

নিহতের এক মাত্র ছেলে আবু হানিফ (২০) ঢাকায় একটি কোম্পানিতে কর্মরত বলে জানা গেছে।

পতœীতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের

ঘটনায় স্থানীয়ভাবে অর্থের বিনিময়ে আপোষ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

 

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451