মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বহিস্কারের ১দিন পর বিএনপি নেতা এম.এ গাফফার এর আ.লীগে যোগদান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৮২ বার পড়া হয়েছে

 

তালা প্রতিনিধিঃ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কৃত হবার ১দিনের মাথায় তালা উপজেলা

বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক এম.এ গাফফার আওয়ামীলীগে যোগদান

করলেন। শনিবার বিকালে তালার জেঠুয়া জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ে প্রজন্ম ৭১ ও

মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভার প্রধান

অতিথি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনছুর আহম্মেদ’র

হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এম.এ গাফফার আওয়ামীলীগে যোগদান করেন। তবে,

বিতর্কীত বিএনপি নেতা এম.এ গাফফার বহিস্কার হওয়ায় বিএনপির নেতা-কর্মীদের

মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে, আওয়ামীলীগে যোগদান করায় স্থানীয় জালালপুর

ইউনিয়ন ও তালা উপজেলা আওয়ামীলীগের মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তার

যোগদান অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের একাধিক শীর্ষ নেতৃবৃন্দকে

অনুপস্থিত থাকতে দেখা গেছে।

বহিস্কৃত বিএনপি নেতা এম.এ গফ্ধসঢ়;ফারের আওয়ামীলীগে যোগদান উপলক্ষ্যে প্রজন্ম ৭১

ও মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি বীর

মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা

আ.লীগ সভাপতি মুনছুর আহম্মেদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা আ.লীগ

সভাপতি মেখ নুরুল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক মো. রফিকুল

ইসলাম, জেলা আ.লীগ নেতা সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, প্রণব ঘোষ বাবলু, জেলা কৃষকলীগ

সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা যুবলীগ সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদ

চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ার রহমান।

জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রামপ্রসাদ দাশ এর পরিচালনায় উক্ত

সভায় আ.লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপির

বহিস্কৃত নেতা এম.এ গফ্ধসঢ়;ফার ৬১৫জন নেতা-কর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান

করেছেন বলে জানানো হয়। তবে প্রকৃতপক্ষে স্বল্প সংখ্যাক যোগদানকারীদের মধ্যে

অধিকাংশ নেতা-কর্মী আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে

জানাগেছে। অধ্যাপক গফ্ধসঢ়;ফার ইতোপূর্বে ওয়ার্কাস পার্টি থেকে বিএনপিতে

যোগদান করেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হতে

এবার তাঁর আওয়ামীলীগে যোগদান করায় আওয়ামীলীগের ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে

ক্ষোভ বিরাজ করছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451