মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গ্যাস দাম বৃদ্ধি: মঙ্গলবার সিপিবি-বাসদের হরতাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩০০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা সম্পূর্ণ ‘গণবিরোধী, অযৌক্তিক ও জনগণের সঙ্গে প্রতারণার সামিল’ দাবি করে ২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  আধাবেলা হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ হরতালের ডাক দেয় দল দু’টি।

তবে এসএসসি পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াত হরতালের আওতামুক্ত থাকবে।

গণমাধ্যমে পাঠানো সিপিবি-বাসদের যৌথ বিবৃতিতে বলা হয়, সরকারের দুর্নীতির ফলে জ্বালানীখাতে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তার দায় জনগণের ওপর চাপানোর জন্যই অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। জনগণ এ সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিবে না। নেতৃবৃন্দ আরো বলেন, সিপিবি-বাসদ এ অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলে সরকারকে পিছু হটতে বাধ্য করবে। বিবৃতিতে বলা হয়, সরকার এর আগে ঘোষণা দিয়েছিল দাম কমানো হবে। অথচ প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে দু’ধাপে বাস্তবায়নের জন্য পুনরায় দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। যা গণবিরোধী, অযৌক্তিক ও জনগণের সঙ্গে প্রতারণার সামিল। তাই দাম বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দু’ধাপে সব ধরনের গ্যাসের দাম ২২.৭ শতাংশ হারে বাড়ানোর গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসা-বাড়িতে গ্যাসের দাম ১ মার্চ থেকে এক চুলা ৭৫০ টাকা ও দু’চুলা ৮শ’ টাকা এবং ১ জুন এক চুলা ৯শ’ টাকা ও দু’চুলা ৯৫০ টাকা করা হয়েছে। এছাড়া, সিএনজি প্রতি ঘনমিটার ১ মার্চ থেকে ৩৮ টাকা ও ১ জুন থেকে ৪০ টাকা। বাণিজ্য প্রতি ইউনিট ১ মার্চ থেকে ১৪.২০ টাকা ও ১ জুন থেকে ১৭.০৪ টাকা করা হয়েছে।সবশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আবাসিকসহ কয়েকটি শ্রেণির গ্যাসের দাম বাড়িয়েছিল বিইআরসি। ওই নির্দেশনা অনুসারেই, বর্তমানে দু’চুলার বিল ৬৫০ এবং এক চুলার বিল ৬০০ টাকা হারে দিচ্ছেন গ্রাহকেরা। ওই সময়ের আগে দু’চুলায় ৪৫০ ও এক চুলায় ৪০০ টাকা দিতেন গ্রাহকেরা।

 

 

সূত্র, আর


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451