রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসীদের ভয়ে গৃহছাড়া অর্ধশতাধিক পরিবারের সংবাদ সম্মেলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮২ বার পড়া হয়েছে

 

 

সন্ত্রাসীদের ভয়ে ৮ মাস ভিটে ছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার

চককীর্ত্তি ইউনিয়নের লহালামারি গ্রামের অর্ধ-শতাধিক পরিবারের সদস্যরা নিজ বাসগৃহে

ফিরে যাওয়া ও জান-মাল রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ

সাধারণ পাঠাগারে সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন

অব.সহকারী অধ্যাপক আব্দুল খালেক। এসময় উপস্থিত ছিলেন রেখা বেগম, রায়হান আলী,

মিজানুর রহমান, রেখামুন্নেসা সহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। সম্মেলনে লিখিত বক্তব্যে বলা

হয়, গত ইউপি নির্বাচনে সৃষ্ট একটি সহিংসতা থেকে ঘটনার শুরু। এরপর থেকে লহালামারি

গ্রামের জামায়াত-বিএনপি সমর্থিত একটি চিহ্নিত সংঘবদ্ধ সন্ত্রাসী দলের ভয়ে প্রায় ৮

মাস ধরে অর্ধশতাধিক পরিবারের লোকজন বাড়ীছাড়া। ভয়ে তাঁরা নিজ বাসস্থানে ফেরৎ যেতে

পারছেন না। আম বাগান ও জমির ফসল ঘরে তুলতে পারছেন না। শিশুরা বিদ্যালয়ে যেতে পারছে না।

সন্ত্রাসীরা এসব পরিবারের বাড়ি-ঘরের আসবাবপত্র লুটসহ তাঁদের বিভিন্নভাবে ক্ষতি করছে ও

হুমকি দিচ্ছে। এব্যাপারে স্থানীয় প্রশাসনকে বার বার জানানো হলেও এর কোন কোন প্রতিকার

হয়নি। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো নিজেদের আওয়ামী লীগ সমর্থিত দাবী করেন। ক্ষতিগ্রস্থ

পরিবারগুলি এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাঁদের নিজ বাসগৃহে ফিরিয়ে নিয়ে যাওয়া,

নিরাপত্তা প্রদান ও সম্পদ রক্ষার দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে।

 

 

আব্দুর রহিম পলাশ , চাঁপাইনবাবগঞ্জ ঃ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451