বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

চাঁপাইনবাবগঞ্জ কিডনি সেন্টারকে প্রথম অনুদান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৬০ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ , চাঁপাইনবাবগঞ্জ ঃ

নব প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ কিডনী সেন্টারকে প্রথম অনুদান

হিসেবে দ্ধুসঢ়;ই লক্ষ টাকা প্রদান করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চাঁপাইনবাবগঞ্জের সন্তান শামীম

আনোয়ারী জামান। বুধবার বিকেলে সেন্টারের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় তাঁর

পক্ষে যুক্তরাষ্ট্রের বস্টন প্রবাসী চাঁপাইনবাবগঞ্জের প্রকৌ. সৈয়দ নুরুজ্জামান সেন্টারের

সভাপতি ডা. নূর-ই- আখতার জোবেদা বেগমের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন। প্রথম এই

অনুদান ও কার্যনির্বাহী কমিটির প্রথম সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গরীব

রোগীদের ব্যয়বহুল কিডনী চিকিৎসায় সহায়তার জন্য নব প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ

কিডনী সেন্টার। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর

মেয়র নজরুল ইসলাম, প্যানেল মেয়র মতিউর রহমান, সচিব মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী

সাদিকুল ইসলাম, সেন্টারের সাধারণ সম্পাদক শামসুল হক, সহসভাপতি রাজশাহী

বিশ্ববিদ্যালয়ের অব.রেজিষ্টার প্রফেসর আব্দুস সালাম, সদস্য শফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ

চক্ষু হাসপাতালের পরিচালক প্রকৌ.খাদেমুল ইসলাম, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

হাসিনুর রহমান,জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম প্রমূখ। উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী

বাংলাদেশীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন” জাতীয় অন্ধকল্যাণ

সমিতি পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল ভবনে একটি পৃথক কিডনী ইউনিট

স্থাপনে ১ কোটি টাকা পর্যন্ত প্রদানের অঙ্গীকার করে। এরপরই স্থানীয় সমাজসেবীদের উদ্যেগে

প্রতিষ্ঠা করা হয় ‘চাঁপাইনবাবগঞ্জ কিডনী সেন্টার’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451