শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নড়াইলে লাখো প্রদীপ জ্বেলে ভাষা শহীদদের স্মরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪১৯ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ

 

নড়াইলে লাখো প্রদীপ প্রজ্জ্বলন করে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।

গতকার মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া

কলেজের খেলার মাঠে (কুরিডোর মাঠ) মোমবাতি প্রজ্জ্বলনের উদ্বোধন

করেন ভাষাসৈনিক রিজিয়া খাতুন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী

বেগম ফজিলাতুন্নেছা। মোমবাতির আলোয় বর্ণমালা, শহীদ মিনার,

অল্পনাসহ বাংলাদেশের নানান ঐতিহ্য তুলে ধরা হয়। এছাড়া ওড়ানো হয়

৭০টি ফানুস।

এ সময় উপস্থিত ছিলেন একুশ উদ্ধসঢ়;যাপন পর্ষদের আহবায়ক অধ্যাপক

মুন্সি হাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন

বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর

বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান

নিলু, নাট্যকার ও অভিনেতা কচি খন্দকার প্রমুখ। একুশ উদ্ধসঢ়;যাপন পর্ষদের

আয়োজনে ও স্কয়ারের সহযোগিতা লাখো প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

মুন্সি হাফিজুর রহমান জানান, ভাষা শহীদদের স্মরণে ১৯৯৮ সালে নড়াইলে

এই আয়োজন শুরু হয়। প্রথমবার নড়াইলের সুলতান মঞ্চসহ শহরের বিভিন্ন

স্থানে প্রায় ১০ হাজার মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর থেকে নড়াইল

সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে মোমবাতি প্রজ্জ্বলন করে ভাষা

শহীদদের স্মরণ করা হচ্ছে। এ বছর (২০১৭) লাখো মোমবাতি প্রজ্জ্বলন করা

হয়। এছাড়া দেশাতœকবোধক ও একুশের কবিতা, গান, গণসঙ্গীতসহ

বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন পেশার হাজারো মানুষ

প্রদীপ প্রজ্জ্বলন উপভোগ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451