সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

ভাষাশহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আ. লীগ : ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  

ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আওয়ামী লীগ। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অস্ত্রের মুখে এখন জনগণের ন্যায্য দাবিকে দাবিয়ে রেখেছে এই সরকার।

ভাষাশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা।

সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, পাকিস্তানিরা যেমন জনগণের মনের ভাষা বুঝতে পারেনি, এখন পারছে না আওয়ামী লীগও।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখনকার শাসকগোষ্ঠী বৃহত্তর জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে পদদলিত করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। আমি আরেকটি কথা বলতে চাই, আজকে বর্তমান শাসকগোষ্ঠী ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা ভাষা আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। তারা একই সঙ্গে এই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং   মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করেছে।’

আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরিয়ে আনবে বিএনপি।

মওদুদ আহমদ বলেন, ‘এই দিনে আমাদের শপথ নিতে হবে আমরা এই ভাষা আন্দোলনের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনাকে আমরা সমুন্নত রাখব এবং সেটা রাখার জন্য আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনব। যেকোনো মূল্যে হোক এ দেশের মানুষ, সব গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে বেগম খালেদা জিয়াকে এই আন্দোলনে নেতৃত্ব দিতে হবে এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।’

নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া এ দেশে আগামীতে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় এই আলোচনা সভায়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451