রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

এস হেলাল শেখ : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

গরিবে নেওয়াজ হযরত খাজা মইনুদ্দিন চিশতি (র.)-এর সিলসিলার নায়েবে আমির শেখ শাহ সুফি মিজানুর রহমান চিশতি দরবার শরীফে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয়, আশুলিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি শামীম আহমেদ এবং বাংলা টিভির সাংবাদিক আলমগীর হোসেন নিরব।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ ফরিদ আহমেদ চিশতি।

এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আলহাজ্ব কালাম মাদবর, বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিয়ান।

ইফতার মাহফিলের আয়োজন করেন ফরিদ আহমেদ চিশতি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদিকুল ইসলাম সাদিক। পবিত্র রমজানের এই মিলনমেলায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451