মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অফারে প্রতারণার জরিমানা দিল গ্রামীণফোন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ইন্টারনেট অফারে প্রতারণার দায়ে জরিমানার আড়াই লাখ টাকা পরিশোধ করল দেশের বৃহৎ বেসরকারি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির চার সদস্যদের একটি প্রতিনিধিদল জরিমানার টাকা চেকের মাধ্যমে পরিশোধ করেন।

ইন্টারনেট প্যাকেজের ‘চটকদার’ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকের সঙ্গে প্রতারণা করায় গত রোববার (১২ ফেব্রুয়ারি) গ্রামীণফোনকে ওই অর্থ জরিমানা করা হয় বলে এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক শাহীন আরা মমতাজ। তিনি জানান, এরপর জরিমানার টাকা পরিশোধের জন্য প্রতিষ্ঠানটিকে পাঁচ কার্যদিবসের সময় দেওয়া হয়েছিল।

আজ শাহীন আরা মমতাজ জানান, আজ গ্রামীণফোন সেই টাকা পরিশোধ করেছে। আগামী রোববার অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ৬২ হাজার ৫০০ টাকা দেওয়া হবে। অভিযোগকারী তাঁর সুবিধামতো সময়ে এসে টাকা নিতে পারবেন। বাকি টাকা সরকারি কোষাগারে যাবে।

২০১৫ সালের ১৩ অক্টোবর আবদুল্লাহ শিবলী সাদিক নামের এক ভোক্তা গ্রামীণফোনের বিরুদ্ধে অফারে প্রতারণার এ অভিযোগ করেন। তিনি লিখিত অভিযোগে বলেন, ‘আমি দারুণ ঈদ অফার নামের ২৮ দিন মেয়াদি এক জিবির সঙ্গে দুই জিবি ফ্রি একটি অফার কিনি। ভ্যাটসহ এর মূল্য ২৭৫ টাকা বলা হয়েছে।’

‘২০১৫ সালের ৩ অক্টোবরে অফারটি গ্রহণ করি। আমার কাছ থেকে ২৭৫ টাকা পরিবর্তে এসডি ও ভ্যাটসহ ৩২৫ টাকা ৭৪ পয়সা নিয়ে নেয় গ্রামীণফোন কোম্পানি। পরে একটি এসএমএসের মাধ্যমে জানানো হয়। বোনাসের মেয়াদ অর্থাৎ ফ্রি ২ জিবির মেয়াদ সাতদিন এবং ব্যবহারের সময় রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেওয়া হয়।’

আবদুল্লাহ শিবলী সাদিকের অভিযোগ, বিশেষ ঈদ অফারের এসএমএসে কোনো শর্তের বিষয় উল্লেখ ছিল না।

জানা যায়, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় অর্থাৎ মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার অভিযোগে দুই লাখ টাকা এবং ৪৫ ধারায় অর্থাৎ প্রতিশ্রুতি পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451