মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কিশোরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন বিকল ভোগান্তিতে রোগীরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৩২ বার পড়া হয়েছে

 

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি ১৯ মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। এ কারনে হাসপাতালের

বাইরে অবস্থিত প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্স-রে করাতে হচ্ছে রোগীদের।

আর এতে করে একদিকে যেমন তারা ভোগান্তির শিকার হচ্ছে অন্যদিকে গুনতে হচ্ছে

অতিরিক্ত টাকাও।

হাসপাতাল সুত্রে জানা গেছে, ২০১৪ সালের মার্চ মাসে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সের জন্য স্টারলিংক কোম্পানির ওই এক্স-রে মেশিনটি  সরবরাহ করে স্বাস্থ্য বিভাগ।

এরপর দক্ষ প্রকৌশলীর অভাবে এটি প্রায় ৫ মাস বন্ধ থাকে। ২০১৪ সালে আগষ্ট মাসে

প্রকৌশলী আসলে মেশিনটি চালু করা হয়। চালুর দুইমাস পর মেশিনটি প্রথম ত্রুটি

দেখা দিলে তা মেরামত করা হয়। ২০১৫ সালের জুন মাসে এটি আবার দ্বিতীয়বারের মত

বিকল হয়। তখন ২০১৫ সালের জুলাই মাসে মেরামতের জন্য সংশ্লিষ্ট শাখাকে(নিমিউ)

চিঠি দেয় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। কিন্তুু মেরামতকারীরা এসে জানান, মেশিনটির

ভিতরে পানি জমার কারনে কন্ট্রোল বোর্ড নষ্ঠ হয়ে গেছে। এরপর থেকে এভাবেই অচল পড়ে

আছে যন্ত্রটি।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গওছুল আজিম

চৌধুরী জানান, মেশিনটি বিকল থাকায় গত একবছর যাবৎ সংশ্লিষ্ট দপ্তরে কয়েকবার

লিখিতভাবে জানিয়েছি কিন্তু কোন কাজ হচ্ছেনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451