বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় দয়ারামপুর বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত
অভিযান চালিয়েছে। সোমবার বিকেলে এ অভিযান চালায়।
আদালত সুত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
আহসান হাবিব জিতু’র আদালত দয়ারামপুর বাজারের ঔষুধের ফার্মেসী, ডায়াগনস্টিক
সেন্টার, মাছ ও মাংস বাজার, রড সিমেন্টের দোকান ও স’মিলে অভিযান চালান। এসময়
মেসার্স সিহাব স’মিলে লাইসেন্স না থাকার অভিযোগে মিল মালিক সিহাবকে দুই
হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে সাতদিনের কারাভোগের আদেশ দেন আদালত।