রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় কর্তৃক অপহরণকৃত বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাম, চাঁপাইনবাবগঞ্জ ঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা সীমান্তে

আনারুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশীকে শুক্রবার দুপুরে ফেরত দিয়েছে ভারতীয়

সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি চরবাগডাংগা ইউনিয়নের রোডপাড়া

গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি গত ২৯ জানুয়ারি চরবাগডাংগা

সীমান্তে কয়েকজন ভারতীয় নাগরিক কর্তৃক অপহৃত হন। শনিবার এক সংবাদ

বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস.এম আবুল

এহসান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৯ জানুয়ারি

চরবাগডাংগা সীমান্ত থেকে বাংলাদেশী আনারুল ইসলামকে কয়েকজন ভারতীয়

নাগরিক অপহরণ করেছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি বিএসএফের সঙ্গে

অব্যহত যোগাযোগ শুরু করে। এ প্রেক্ষিতে বিএসএফ তৎপরতা চালিয়ে আনারুল

ইসলামকে উদ্ধার করে। শুক্রবার দুপুর পৌনে একটায় সীমান্ত পিলার ২৭/১-এস’র

নিকটে ৩৬’বিএসএফ ব্যাটালিয়নের নারুখাকী বিএসএফ ক্যাম্প ও

চাঁপাইনবাবগঞ্জের ৯’বিজিবি ব্যাটালিয়নের চরবাগডাংগা কোম্পানীর সঙ্গে

কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আনারুলকে ফেরত দেওয়া হয়।

পরে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিবারের নিকট

আনারুলকে হস্তান্তর করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451