বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

চাঁপাইনবাবগঞ্জে গরুর ট্রাক থেকে অবৈধ চাঁদা আদায়কালে একজন গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১২৩ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাম, চাঁপাইনবাবগঞ্জ ঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের

টিকলীর চর এলাকায় সড়কের উপর থেকে শুক্রবার রাতে গরুবাহী ট্রাক হতে অবৈধ

চাঁদা আদায়কালে আমিন আলী (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশে

সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ওই এলাকার মৃত

গোলাম মোস্তফার ছেলে। শনিবার সন্ধ্যা পৌনে ছয়টায় চাঁপাইনবাবগঞ্জে

৫৯’বিজিবি ব্যাটালিযনের অধিনায়ক লে.কর্নেল হাসান মোর্শেদ এক সংবাদ

বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানায়, গোপন সংবাদের

ভিত্তিতে শুক্রবার রাত ১০টায় বাখের আলী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল হাবিলদার

মো. হুসাইনের নেতৃত্ত্বে টিকলীর চর সড়কের উপরে অভিযান চালায়। এ সময়

গরুবহনকারী ট্রাক হতে চাঁদা আদায়কালে আমিন আলীকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, চরবাগডাংগা ইউপি চেয়ারম্যান শহিদ রানা ওরফে

টিপুর নির্দেশে তাঁরা কয়েকজন নিয়মিত এ সড়কে যাতায়াতকারী গরুবাহী

ট্রাক প্রতি ৪০০ টাকা হারে চাঁদা আদায় করেন। এ কাজে তাঁর সাথে সদর

উপজেলার চন্দ্রনারায়ণপুর গ্রামের মো. ইউসুফ (৪৮) ও খড়িবোনা গ্রামের মো.

একরামের (৩৫) জড়িত থাকার কথাও জানান আমিন আলী। এ ঘটনায় শনিবার আমিন

আলীকে সদর থানায় সোপর্দ করে ও অপর দুই আসামীকে পলাতক দেখিয়ে মামলা

দায়ের করা হয়েছে বলে অধিনায়ক জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451