সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকেঃ
সিরাজগঞ্জের তাড়াশে সাহেব
বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাহেব
বাজার দূর্গমন্দির মাঠে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বি-বছর মেয়াদী
এ কমিটিতে বাজারের সকল ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে একই বাজারের
বিশিষ্ট ব্যবসায়ী মো.সোলায়মান সরকার কে সভাপতি ও মো.মিজানুর
রহমান কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ নির্বাচনে
বাজারে সকল ব্যবসায়ী উপস্থিত ছিলেন। নির্বাচনে যে নতুন কমিটি
গঠন হবে সে কমিটির কাছে বাজারে সকল দোকানের সামনে আলোর
ব্যবস্থা করার দাবী জানান বাজারের ব্যবসায়ীরা।