বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আত্রাইয়ে মাঠ দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

মোঃ রুহুল আমীন, আত্রাইঃ

আত্রাইয়ে ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থের আওতায় বাস্তবায়িত

উন্নত জাতের বারী-১৪ সরিষার ক্ষেত প্রদর্শনী উপলক্ষে এক মাঠ দিবস পালিত

হয়েছে।

গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলার বড়ডাঙ্গা মাঠে উপজেলা কৃষি

সম্প্রসারণ অধিদপ্তর এই প্রদর্শনী ও মাঠ দিবসের আয়োজন করে। এতে

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছারের সভাপতিত্বে প্রধান

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং শাহাগোলা ইউপি চেয়ারম্যান মো:

শফিকুল ইসলাম বাবু।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ

কর্মকতা মোঃ বেলাল হোসেন, সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মোস্তফা

নুরুল ইসলাম, আত্রাই প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মল্লিক, উপ-সহকারী

কৃষি কর্মকর্তা মোঃ আজাদ রহমান, ভবানীপুর ব্লকের উপ-সহকারী কৃষি

কর্মকর্তা মোঃ শফি উদ্দিন আহম্মেদ, শাহাগোলা ব্লকের উপ-সহকারী কৃষি

কর্মকর্তা সাজ্জাদ হোসেন,ছুমির উদ্দিন, মোঃ হামিদ, মোঃ ইসরাইল,

সাবেক ইউ পি সদস্য ছাইফুল ইসলাম, মোঃ কবির, প্রদর্শনী কৃষক, মোঃ

আত্তাব মোল্লা প্রমূখ।

কৃষক মোঃ আত্তাব মোল্লা কৃষি অফিসের সহযোগিতায় এবারে ৫০ শতক

জমিতে বারী-১৪ জাতের সরিষার আবাদ করেছেন। এতে কৃষি অফিস থেকে

তাকে বীজ থেকে শুরু করে সার, কীটনাশক ও প্রয়োজনীয় বালাইনাশক বিনামূল্যে

সরবরাহ করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451