মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহ দলিল লেখক সমিতির নামে গঠিত চাঁদাবাজী সিন্ডিকেটের তালিকা করতে আদালতের নির্দেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহ:

ঝিনাইদহ ৬ উপজেলায় দলিল লেখক সমিতির নামে অবৈধ সিন্ডিকেট গঠন করে

কৃষক বা জমির মালিকদের কাছ থেকে বেপরোয়া চাঁদাবাজীর সাথে জড়িতদের

নাম ঠিকানা সম্বলিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। গত

সোমবার ঝিনাইদহের চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সি, জে, এম) আদালতের

বিজ্ঞ বিচারক মো: জাকির হোসেন এই আদেশ দেন। আদালতের ০৩/১৭ নং মিস

কেসের আদেশে উল্লেখ করা হয়েছে কয়েকটি দৈনিক সংবাদ পত্রের ঝিনাইদহ জেলার

সাব-রেজিষ্ট্রি অফিস গুলোতে দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট গঠন করে

দাতা-গ্রহীতাদের জিম্মি করে অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

সমিতি নামধারী চাঁদাবাজদের খপ্পরে পড়ে সাধারন মানুষ অতিষ্ট হয়ে পড়েছে।

সরকারী একটি দপ্তরের সেবা নিতে এসে সেই দপ্তরের কর্মকর্তাদের নাকের

ডোগায় কোন সমিতির নামে চাঁদাবাজী আইনের চরম লঙ্ঘন ও শাস্তিযোগ্য

অপরাধ। আদালতের আদেশে বলা হয়েছে এরুপ চাঁদাবাজীর সাথে যারা জড়িত তাদের

বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা আবশ্যক। ফৌজদারী কার্যবিধির ১৮৯৮ এর

২৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সংশ্লিষ্ট সাব-রেজিষ্টারকে এই মর্মে নির্দেশ দেওয়া

যাচ্ছে যে, তার এখতিয়ারাধীন এলাকায় এরুপ চাঁদাজীর সাথে যারা সংযুক্ত আছে

তদন্ত করে তাদের নাম ঠিকানা সংম্বলিত প্রতিবেদন আগামী ১৪ ই ফেব্রুয়ারী

তারিখে ঝিনাইদহের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (সি, জে, এম) আদালতে পেশ

করার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশের কপি ঝিনাইদহ জেলা রেজিষ্টর সহ ৬ উপজেলার

সাব- রেজিষ্টারদের কাছে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে দেওয়া আদালতের এই

আদেশের ফলে গ্রামের নিরীহ কৃষকরা গলাকাটা সিন্ডিকেটের হাত থেকে রক্ষা

পাবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451