মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছায়ামন্ত্রিত্ব ছাড়লেন টিউলিপ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ৩৪২ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের বিরোধীদল লেবার পার্টির ছায়ামন্ত্রিসভা (শ্যাডো মিনিস্টার) থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী। দলটির প্রধান জেরেমি করবিন বিষয়টি জানিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ব্রিটিশ সরকারের আনা ব্রেক্সিট বিলের (ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সিদ্ধান্ত) পক্ষে সমর্থন জানান জেরেমি কারবিন। এর পরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ।

টিউলিপ লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনের আইনপ্রণেতা (এমপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শিক্ষাবিষয়ক ছায়ামন্ত্রণালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার দায়িত্বে ছিলেন।

করবিনের কাছে দেওয়া পদত্যাগপত্রে টিউলিপ লেখেন, “আমি ‘আর্টিকেল ৫০’ (ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পদ্ধতি) সমর্থন করি না। তাই সম্মুখ সারির নেতৃত্বের সঙ্গে একত্র হতে পারছি না।”

টিউলিপ চিঠিতে জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের জন্য ভোট গ্রহণ শুরু করলে তাঁর এলাকার ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। ওই ভোটারদের তিন-চতুর্থাংশই ইইউতে থাকার পক্ষে ছিল।

টিউলিপ চিঠিতে লেখেন, ‘আমি মনে করি, পেছনের সারিতে অবস্থান করেই আমি টেরেসা মের (ব্রিটিশ প্রধানমন্ত্রী) ব্রেক্সিট সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারব।’

‘আমি সব সময়ই এ বিষয়ে পরিষ্কার ছিলাম যে আমি হ্যাম্পস্টেড ও কিলবার্নের হয়ে ওয়েস্টমিনস্টারের সমর্থন করি না, বরং ওয়েস্টমিনস্টারের হয়ে হ্যাম্পস্টেড ও কিলবার্নের সমর্থন করি।’

২০১৫ সালে জুনে অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পক্ষে সমর্থন দেন যুক্তরাজ্যের জনগণ। কিন্তু টিউলিপের নির্বাচনী এলাকা হ্যাম্পস্টেড ও কিলবার্নের  ৭৫ শতাংশ ভোটারই ব্রেক্সিটের বিপক্ষে ভোট দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ ২০১৫ সালে লেবার পার্টির হয়ে  লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে সংসদ সদস্যপদ পান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451