শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দের উপর সন্ত্রাসী
হামলার প্রতিবাদে কলম বিরতি ও প্রতিবাদ সভা কর্মসূচী পালিত হয়েছে। গত
কাল মঙ্গলবার সকালে লোহাগড়ার লক্ষীপাশা দলিল লেখক সমিতি তাদের অফিস চত্বরে
এ কর্মসূচীর আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল জেলা
দলিল লেখক সমিতির সভাপতি আবু সাউদ মৃধা, লক্ষীপাশা দলিল লেখক সমিতির
সভাপতি বিএম সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম,
সহসভাপতি মোঃ মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম,
যুগ্ম সম্পাদক মোঃ জিয়াউর রহমান,অর্থ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, দলিল
লেখক কল্যাণ সমিতির সভাপতি বদরুল আলম টিটো, জাহিদুল ইসলাম, নুর
ইসলাম, অর্ধে›দ্রু শেখর প্রমুখ। সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
সমিতির সদস্যরা কলম বিরতি কর্মসূচী পালন করে। নেতৃবৃন্দ দোষীদের
গ্রেফতার করে শাস্তির দাবি জানান।