শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রামে আজ থেকে শুরু হচ্ছে ৩দিন ব্যাপি মহিলা বিশ্ব ইজতেমা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

নাটোর ব্যুরো অফিস:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রী

কলেজ মাঠে আগামী ২৪, ২৫ ও ২৬ জানুয়ারী ১১ তম মহিলা বিশ্ব ইজতেমা

অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যেই ইজতেমার প্যান্ডেল তৈরীর, পোষ্টারিং,

লিফলেট ও এলাকায় মাইকিংএর কাজ শেষ হয়েছে।

ইজতেমার আয়োজক আলহাজ্ব শের আলী শেখ জানান, প্রথম দিন আম বয়ানের

মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন প্রধান বক্তা

হিসাবে বক্তব্য রাখবেন যথাক্রমে পীরজাদা মাওলানা আব্দুল্লাহিল কাফি,

আলহাজ্ব মাওলানা আমজাদ হোসেন জিহাদী ও মাওলানা আব্দুল কাদের

জিহাদী।

এছাড়া দ্বিতীয় দিন রংপুর থেকে আগত ৮ বছর বয়সী শিশু বক্তা মো. আলিফ ও

শেষ দিনে ভারতের নদীয়া থেকে আগত মাওলানা মাহবুব আলমসহ প্রতিদিনই

ধারাবাহিক ভাবে দেশের বিভিন্ন এলাকার নারী ও পুরুষ বক্তারা আলোচনা

রাখবেন। শেষ দিন বিকালে আখেরী মোনাজাত করবেন কুষ্টিয়া

বিশ্ববিদ্যালয়ের ড. হাফিজা নাসির। দূরাগত মহিলাদের জন্য কলেজের মহিলা

হোষ্টেলে নিরাপদ পরিবেশে রাত্রীযাপন ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সমাপনী

দিনে ভারতসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক লোকের

সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক কর্তৃপক্ষ।

বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান বলেন, ইজতেমার নিরাপত্তা বিধানে

পুরুষদের পাশাপাশি পর্যাপ্ত পোষাকধারী ও সাদা পোষাকে নারী পুলিশ থাকবে।

তারা ইজতেমার গেটে চেকিংয়ের মাধ্যমে ইজতেমায় আগতদের

ঢোকাবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451