মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে খাদ্য নিরাপত্তা আইনে প্রথম মামলায় অভিযুক্ত কুষ্টিয়া দধি ভান্ডার !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
  • ৩৭২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:

ঝিনাইদহে খাদ্য নিরাপত্তা আইনে দায়ের করা প্রথম মামলায় ফেঁসে গেছে

শহরের এইচএসএস সড়কে অবস্থিত কুষ্টিয়া দধি ভান্ডার নামে একটি

মিষ্টির দোকানের মালিক ও ম্যানেজার। সোমবার ঝিনাইদহের একটি আদালত

থেকে তাদের নামে ওয়ারেন্ট জারী করা হয়েছে।

ঝিনাইদহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচার

ফাহমিদা জাহাঙ্গীর অপরাধ আমলে নিয়ে এই আদেশ জারী করেন। মামলায়

অভিযুক্তরা হলেন, কুষ্টিয়া দধি ভান্ডারের মালিক ঝিনাইদহ শহরের কলাবাগান

পাড়ার অসিত কুমার ঘোষের ছেলে শ্রী বীরেন্দ্র কুমার ঘোষ ও দোকানের

ম্যানেজার একই পাড়ার সুবল চন্দ্রের ছেলে উজ্জল কুমার।

মামলার বাদী ঝিনাইদহ শহরের চরখাজুরা গ্রামের মৃত শাহাদত হোসেনের

ছেলে আব্দুল ওহাব আদালতে অভিযোগ করেন, রোববার বিকালে ঝিনাইদহ

শহরের এইচএসএস সড়কে অবস্থিত কুষ্টিয়া দধি ভান্ডার থেকে দুই’শ টাকা

দিয়ে এক কেজি কালো চমচম কিনে বাসায় যান।

ইফতারের সময় তিনি প্যাকেট খুলে দেখেন মিষ্টি দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে।

আসামীরা আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য প্রতারণা পুর্বক নি¤œমানের

পচা চমচম বিক্রি করে আসছে, যা মানুষের শরীরের জন্য চরম ক্ষতিকর।

এই মিষ্টি খেলে মানুষের স্বাস্থ্যহানী হওয়ার সম্ভব রয়েছে। মানব দেহের জন্য

এ ধরণের দুর্গন্ধযুক্ত মিষ্টি তৈরী, বিক্রি ও মজুদ নিরাপদ খাদ্য আইন

পরিপন্থি। মামলাটি আমলে নিয়ে আদালত আসামীদের প্রতি ওয়ারেন্ট জারী

করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451