মোঃ আশিকুর রহমান (টুটুল),নাটোর ব্যুরো প্রধান:
রবিবার নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল এলাকার দিলালপুর-
রায়পুর দক্ষিণ পাড়া গ্রামে র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে অবৈধ
ভাবে আখ মাড়াইএ ব্যবহৃত ১৫টি পাওয়ার ক্রাশার উচ্ছেদ করেছে । র্যাব-
৫,সিপিসি-২ নাটোর এর মেজর মো.আশরাফ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট
মো. মোবারক হোসেন এই অভিযান পরিচালনা করেন।
নর্থবেঙ্গল সুগার মিল সূত্রে জানা যায়, র্যাব-৫ ওই গ্রামে সকাল থেকে
অভিযান চালিয়ে আফসার আলীর ছেলে ইনছার আলী, তফিলের ছেলে
ছারোয়ার, শাহজাহানের ছেলে আফসার, আমিরের ছেলে আলীম এবং
শাহজাহান আলীর ছেলে রেজাউল ও শফিকুলের বাড়ী থেকে গুড় তৈরীর ১৫ টি
অবৈধ পাওয়ার ক্রাশার উচ্ছেদ করে।