ঝিনাইদহ মহেশপুর থেকে , মোস্তাফিজুর রহমান উজ্জল:
গত ১৮.০১.২০১৭ তারিখ বুধবার থেকে ঝিনাইদহের
মহেশপুর উপজেলার খালিশপুর বাজার সংলগ্ন হাট
খালিশপুর গ্রামের সাইদুর রমানের বাড়িতে
অবস্থানকৃত বুদ্ধি প্রতিবন্ধি (১০) এই ছেলেটি
কার? সে সমস্ত কিছু শুনতে ও বুঝতে পারলেও মুখে
কোন কথা বলতে পারছে না। শুধুমাত্র ইশারা ইঙ্গিত
করছে। এলাকাবাসী জানান গত ১৮ ই জানুয়ারি
দুপুরে ছেলেটি খালিশপুর বাজারে এসে
ইলেকট্রনিক্স ম্যাকানিক মৃত লুৎফর রহমানের ছেলে
সাইদুর রহমানের বাড়িতে গিয়ে ওঠে। তার নাম
পরিচয় কিছ্ধুসঢ়;ই বলতে পারে না। পরদিন এলাকায়
মাইকিংও করা হয়। শুধুমাত্র হাতে লিখছে নাম আশিক।
ছেলেটির পরনে জিন্সের প্যান্ট, গায়ে সাদা হাফ
শার্ট আছে। গায়ের রং কালো। এ ব্যাপারে সাইদুর
রহমান স্থানীয় গণ্যমান্যসহ আশেপাশের লোকজনকে
অবগত করিয়ে নিজ বাড়িতেই ছেলেটিকে
রেখেছে। পরিচয়হীন ছেলেটির মা বাবা পরিবার
পরিজন ও নিজস্ব আত্মীয় স্বজন থাকলে ০১৭১৮-
৮০২০২৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ
করা হল।