রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭
  • ২০০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিরুল ইসলাম আমির (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে আলামপুরে আটমাইল গোরস্তানের কাছে এ ঘটনা ঘটে।

নিহত আমিরের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে। তাঁর বাবা প্রয়াত মোসলেম উদ্দিন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধে তাদের দুই সদস্য আহত হয়েছেন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দেশে তৈরি একটি এলজি, তিনটি গুলি, একটি করাত ও একটি হাঁসুয়া।

পুলিশের দাবি, আমির গণবাহিনীর নেতা কসাই সিরাজের ছোট ভাই। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য।

কুষ্টিয়া পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক সাব্বিরুল আলম জানান, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে ডিবি ও আলামপুর ক্যাম্প পুলিশের যৌথ দল ঘটনাস্থলে যায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘ডাকাতদল’ পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এই গোলাগুলি চলে আধা ঘণ্টা।

সাব্বিরুল আরো জানান, গোলাগুলির একপর্যায়ে ঘটনাস্থলেই নিহত হন আমিরুল ইসলাম। আহত হন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহাগ মিলন ও কনস্টেবল হুমায়ুন কবির।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451