বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চলনবিলে চলছে ইরি-বোরো রোপনের ধুম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ২১৬ বার পড়া হয়েছে

 

সোহেল রানা সোহাগ, সিরাজগঞ্জ থেকে ঃ  চলনবিলে চলছে

ইুর-বোরো ধান রোপনের ধুম। শস্যভান্ডার বলে খ্যাত এই চলনবিলে

পৌষের মাঝামাঝি থেকে শুরু হয়েছে ইরি বোরো ধানের চারা

বোপনের কাজ। কৃষকেরা এখন ব্যাস্ত সময় পার করছেন ধান রোপনে।

তাড়াশ উপজেলার কৃষি অধিদপ্তর সুত্রে জানা যায়, চলতি বছরে উপজেলার

৮ ইউনিয়নে ২২ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে ইরি বোরো চাষের লক্ষ্যমাত্রা

নির্ধারন করা হয়েছে। এর মধ্যে আগাম ইরি বোরো চাষের জন্য ১২৫০

হেক্টর জমিকে নির্ধারন করা হয়েছে। এই লক্ষ মাত্রা অর্জিত হবে

এমনটাই আশা করছেন কৃষি অফিস তাড়াশ।

চলনবিলের তাড়াশ উপজেলার আসান বাড়ী গ্রামের কৃষক শরিফুল ইসলাম

জানান, এবার আবহাওয়া অনুকুলে থাকায় আগাম ইরি-বোরো ধান

রোপনে সহজ হয়েছে। তিনি আরো জানান, খুব হাতের নাগালেই ধান

রোপনের শ্রমিক পাওয়ায় তারা খুশি।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার মো.সাইফুল ইসলাম বলেন, ইতিমধ্যে

কৃষকরা আগাম ইরিবোরো চাষাবাদে মাঠে নেমেছেন। বন্যার পানি

আগেই নেমে যাওয়ায় চলনবিলের পুরো এলাকা রবিশস্যর উপযোগী

হওয়ায় কৃষকরা সবস্তরে সরিষার আবাদ করেছেন। চলনবিলের দিগন্ত মাঠ

জুড়ে সরিষা ফুলের সমারোহে চোখ জুরিয়ে যাচ্ছে। রবিশস্য উঠতে

আর মাত্র কয়েকদিন লাগবে । এরপরই সরিষার জমিতে ইরি -বোরো চাষ

করবে কৃষকরা। প্রকৃতিক কোন দুর্যোগ না হলে উৎপাদন লক্ষমাত্রা

অর্জন হবে আশা করছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451