শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউইয়র্কে নজরুল সম্মেলন শনি ও রোববার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৪১৩ বার পড়া হয়েছে

ঢাকা: নিউইয়র্কের জ্যামাইকায় শনিবার (২৮ মে) শুরু হচ্ছে দু’দিনব্যাপী ‘নজরুল সম্মেলন’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম সবার মাঝে ছড়িয়ে দিতে ১৬তম এ সম্মেলনের আয়োজন করছে ‍বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন ‘শতদল’।

শনি ও রোববার (২৮ ও ২৯ মে) জ্যামাইকার ১৮২ নম্বর স্ট্রিট, ৮৮-১৫, সুসান বি অ্যান্থনি একাডেমিতে আয়োজিত সম্মেলনের পৃষ্ঠপোষকতায় থাকছে উত্তর আমেরিকা নজরুল সম্মেলন কমিটি (এনএএনসিসি)। সংগঠনটি ১৯৯০ সাল থেকে নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবনী ও কর্ম নিয়ে নানা স্মরণানুষ্ঠানের আয়োজন করে আসছে।

বরাবরের মতো এই সম্মেলনের মাধ্যমে নজরুলের সাহিত্যকর্ম বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবে শতদল। এর মাধ্যমে বিংশ শতকের অন্যতম সেরা গুরুত্বপূর্ণ কবির কর্মের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করবে সংগঠনটি।

শতদল ও এনএএনসিসি আশা করছে, এই সম্মেলনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র থেকে আমন্ত্রিত শিল্পী, শিক্ষাবিদ, সাহিত্যিকদের পাশাপাশি সর্বস্তরের জনতা অংশ নেবে।

সম্মেলনে নজরুলের দর্শন ও সাহিত্য নিয়ে বক্তৃতামালা থাকবে, বিশেষত বর্তমান বৈশ্বিক বিভিন্ন প্রেক্ষাপটকেন্দ্রিক।

মানবতার স্বার্থে নজরুলের সাহিত্যকর্মের প্রচারণাকে অনেক বেশি অর্থপূর্ণ করতে এই সম্মেলনে সর্বস্তরের মানুষকে সক্রিয় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451