সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোপার তৃতীয় কলম্বিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৩৭৬ বার পড়া হয়েছে

ঢাকা: কার্লোস বাক্কার একমাত্র গোলে যুক্তরাষ্ট্রকে ১-০ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছে কলম্বিয়া। আর টুর্নামেন্ট আয়োজন করে বেশ সুনাম কুঁড়ানো মার্কিনিদের চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হলো।

নিয়মরক্ষার ম্যাচের রোববার (২৬ জুন) অ্যারিজোনার উইনিভার্সিটি অব ফনেক্স স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। তবে সেমিফাইনালে চিলির বিপক্ষে বাজে ভাবে হারা কলম্বিয়া এদিন সহজ জয়ই তুলে নেয়। আর ২০০১ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারই কলম্বিয়ান সেরা পারফরম্যান্স হলো।

ম্যাচের ৩১ মিনিটে একমাত্র গোলটি সম্পন্ন হয়। অধিনায়ক জেমস রদ্রিগেজের থ্রো থেকে দুর্দান্ত গোলটি করেন বাক্কা। জাতীয় দলের হয়ে এটি তার ১৩তম গোল।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে হোসে পেকারম্যানের শিষ্যরা। এর আগে গ্রুপ পর্বে এই যুক্তরাষ্ট্রকেই ২-০ গোলে হারিয়ে সূচনা করেছিলো কলম্বইয়া ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451