শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

‘নিজের দেশে বাজার সৃষ্টি করতে হবে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০১৭
  • ৪৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ শিল্পকারখানার উদ্যোক্তাদের নিজ দেশে বাজার সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে রপ্তানিযোগ্য পণ্য বহুমুখীকরণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ছেন তিনি।

আজ রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘বাণিজ্যের মধ্য দিয়ে এবং ব্যবসা সম্প্রসারণ ঘটিয়ে একটি দেশ অর্থনৈতিকভাবে উন্নত হয়, স্বাবলম্বী হয়। আমরা সরকার হিসেবে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছি। সব ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দিচ্ছি। আপনাদের এই সুযোগ নিয়ে দেশের মানুষের কল্যাণ করতে হবে। দেশের মানুষের উন্নতি করতে হবে।’

‘আজকে যাঁরা শিল্প-কলকারখানা গড়ে তুলবেন, আমরা রপ্তানির ওপর গুরুত্ব দিই। পাশাপাশি আবার এটাও ভাবতে হবে, আমার নিজের দেশে বাজার সৃষ্টি করতে হবে। অর্থাৎ নিজের দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে। আমার দেশের মানুষের যদি আর্থিক সচ্ছলতা আসে, আমার দেশের মানুষের যদি ক্রয়ক্ষমতা বাড়ে…মানুষ ভালো থাকবে। শিল্পের প্রসার ঘটবে।’

মাসব্যাপী এই বাণিজ্য মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451