বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

ঠাকুরগাঁওয়ে কবর স্থানের জমি দখলের অভিযোগে স্মারকলিপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬
  • ৪৬৬ বার পড়া হয়েছে

 

 

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে মিরাফিং করবস্থানের জমি দখলের

অভিযোগে স্মারকলিপি দেয়া হয়েছে।

রবিবার সালন্দর ইউনিয়নের মাদ্রাসাপাড়া এলাকার এক হাজার ১শ ৫১

জনের স্বাক্ষরিত এক স্মারকলিপি জেলা পরিষদের প্রধান নির্বাহী

কর্মকর্তার হাতে দেয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, সালন্দর ইউনিয়নের মাদ্রাসাপাড়া

এলাকার মিরাফিং কবরস্থানে জগন্নাথপুর ইউনিয়নের মুন্সিপাড়া,

বানিয়াপাড়া, সালন্দর ইউনিয়নের মানবকল্যাণ পাড়া, আরাজী

কৃষ্ণপুর, মুন্সীপাড়া, পন্ডিতপাড়া, শাহাপাড়া সহ পৌরসভার ১ নম্বর

ওয়ার্ডের অসংখ্য মানুষকে দাফন করা হয়েছে। সেই কবস্থানের

জানাযা নামাজ আদায়ের জায়গায় দখল করছেন স্থানীয় সিরাজুল

ইসলাম ও একরামুল হক। তাঁর ওই জাগায় মাটি ভরাট কাজও করছেন।

এলাকাবাসী এর প্রতিবাদ করলেও তাঁরা কোন কথা শুনেনি।

স্থানীয় জিয়াউর রহমান বলেন, আমার জন্মের পর থেকে দেখে

আসছি এই কবর স্থানের স্থানীয় অসংখ্য মানুষকে দাফন করা

হয়েছে। কিন্তু আজ সেই জায়গায় দখল হয়ে যাচ্ছে।

ওমর আলী, সমসের আলী, তোফাজ্জাল হোসেন, মমতাজুল ইসলাম সহ

কয়েকজন এলাকাবাসী ওই কবরস্থানের জায়গা দখলমুক্ত করার দাবী

জানান।

অভিযুক্ত সিরাজুল ইসলাম ও একরামুল হকের সাথে মুঠোফোনে

যোগাযোগ করা হলে তাঁরা জানান, আমরা এই জমিটি জেলা

পরিষদের কাছ থেকে মাছ চাষ করার জন্য লীজ নিয়েছি। তাই এই

জমি ভরাট করছেন তাঁরা।

এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল

রহমান বলেন, আমরা ওই জমিতে কাজ বন্ধ করার জন্য বলেছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451