শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

শ্রমিকদের ঘামে গড়া এই শহর-সংসদ সদস্য আব্দুল মালেক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে

গোলাম-সারোয়ার,সাপাহার,নওগাঁ প্রতনিধিঃ

নওগাঁ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল

মালেক বলেছেন, শ্রমিকদের ঘামে গড়া এই শহর। যারা অন্যের জন্য ঘর তৈরী করেন তাদের

মধ্যে অনেকেরই ঘর নেই। অন্যের জমিতে কোন রকম ছাউনি দিয়ে মাথা গুজে আছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা ইমারত

নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) আয়োজনে গণপ্রজাতন্ত্রী

বাংলাদেশ সরকার শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয় ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন

অধিনে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আব্দুল

মালেক এমপি বলেন, এ দেশের মানুষকে শোষনের হাত থেক্ষে রক্ষার জন্য বঙ্গবন্ধুর

সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের

উন্নয়নের জন্য যে কাজ তিনি করে চলেছেন বার বার তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করা

হয়েছে এবং এখনো হচ্ছে। ২১শে আগষ্ট তাকে হত্যার জন্য গ্রেনেড ছুড়া

হয়েছিল। আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। তিনি আরো বলেন, ১ কোটি ২৩ লাখ

ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরী করে নির্বাচনে জয়লাভ করতে চেয়েছিল বেগম জিয়ার

নেতৃবৃন্দরা। কিন্তু তাদের সে পরিকল্পনা শেষ হয়ে গেছে। তারা জ্বালাও, পোড়াও, গুম,

হত্যা করে দেশকে নশ্চাত করতে চেয়েছিল। সোনার দেশের জনগণ সেটা বুঝতে পেরেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসেছে।

জেলা ইনসাব এর সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এসময় অধ্যক্ষ এসএম জিল্লুর

রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাজশাহী উপ-মহাপরিদর্শক কামরুল

হাসান, নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ, কাজী

জিয়াউর রহমান বাবলু, ইলিয়াস তুহিন রেজা, সাবেক ভাইস চেয়ারম্যান পারভিন

আকতার, বাংলাদেশ ইনসাব সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক

সহ প্রমূখ বক্তব্য রাখেন। পরে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ

(ইনসাব) এর সদস্য মরহুম নজরুল ইসলামের ছেলে স্বাধীনের হাতে ২ লাখ টাকার চেক

প্রদান করেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451