শুক্রবার নাটোরের লালপুর উপজেলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অনুষ্ঠানে
মহিলা অধিদপ্তরের অধিনে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসূচির
আওতায় বিভিন্ন সেক্টরে অবদান রাখার জন্য ৫ জন নারী জয়িতা সম্মাননা
স্মারক পেয়েছেন।
উপজেলা বিআরডিবি হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের
সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাসুন্নাহার
পারুল, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কাজি আসিয়া
জয়নুল বেনু, যুব উন্নয়ন আফিসার আবু হানিফ মিয়া, জয়িতাদের মধ্য
থেকে বক্তব্য রাখেন যোবেদা খাতুন।
উপজেলায় নির্বাচিত জয়িতারা হলেন মোছা. এলি জাহান
(অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী), আফছানা আক্তার (শিক্ষা ও
চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী), মোছা. শাহানাজ বেগম (সফল
জননী নারী), মোছা. জাহানারা বেগম (নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে
নতুন উদ্যোমেজীবন শুরু করেছেন যে নারী), যোবেদা খাতুন (সমাজ
উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী)।