বৃহস্পতিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া মধ্য পাড়া
গ্রামে মাথা বিহীন এক চোখ বিশিষ্ট একটি বাছুরের জন্ম
দিয়েছে ওই গ্রামের সেতু হোসেনের একটি গাভি।
সেতু হোসেন জানান, বিকেলে তার গরুর একটি বকনা বাছুর
জন্মের পরে দেখা যায় বাছুরটির ৪টি পা, লেজ, ২টি কান এবং
একটি চোখ থাকলেও মাথা, মুখ ও নাক নেই। বাছুরটি জন্মের
১০/১৫ মিনিট পরে মারা যায়। এ বাছুরটি দেখার জন্য স্থানীয়রা
স্বপনের বাড়িতে ভীড় জমায়। পরে রাতেই বাছুরটি মাটিতে পুতে
রাখা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান (মাষ্টার) ঘটনার সত্যতা
নিশ্চিত করেন।