বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরে গুলিবিদ্ধ তিন যুবকের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬
  • ৪৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকা থেকে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে লাশগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, কলাবাড়ী মাদ্রাসার পাশে লাশ তিনটি পড়ে থাকতে এলাকাবাসী পুলিশকে খবর দেন। এর পাশে পুলিশ বক্স রয়েছে। নিহত তিনজনের শরীরে গুলির দাগ রয়েছে। এঁদের বয়স ২৮ থেকে ৩০। তাঁদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।

ওসি জানান, উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা লাশগুলো উদ্ধার করে থানা নিয়ে এসেছেন। নিহতদের কারো পরিচয় জানা যায়নি।

স্থানীয় সাংবাদিক আবদুল গাফফার জানান, সকালে লাশগুলো দেখে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয় লোকজন নিহতদের কাউকে চিনতে পারেননি বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451