বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরবনের অস্ত্রসহ ৩ জলদস্যু আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে :  ডাকাতির প্রস্তুতিকালে সুন্দরবন থেকে জলদস্যু আলীম বাহিনীর তিন সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

আটকরা হলেন, গোলাম মাওলা (৪৭), মো. ইদ্রিস আলী গাজী (৩৮) ও (৩) মো. সিরাজুল ইসলাম (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ১টি বন্দুক, ২টি পাইপগান ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। রোববার র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-১ এর একটি দল লে. এ এম এম জাহিদুল কবীর, সিপিসি-১, র‌্যাব-৬, খুলনা এর নেতৃত্বে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন বুড়ি গোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি বাজারের উত্তর পাশে খালের পাড়ে অভিযান চালায়।

অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে জলদস্যু আলীম বাহিনীর তিন সদস্য গ্রেফতার হয়। এ সময় আরও ৪-৫ জন অজ্ঞাতনামা জলদস্যু সুন্দরবনের জঙ্গলে পালিয়ে যায় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451