রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাত দফা দাবিতে উত্তরাঞ্চলে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ২০১ বার পড়া হয়েছে

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সাত দফা দাবিতে উত্তরাঞ্চলের ১৬

জেলায় অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পণ্যবাহী পরিবহন চলাচল বন্ধের ঘোষণা

দেয় উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান মালিক

শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে কর্মসূচি পালিত হবে। এছাড়া পণ্য

পরিবহনে বিরত থাকার জন্য উত্তরাঞ্চলজুড়ে ব্যাপক পোস্টার ও ব্যাপক

মাইকিং করা হয়েছে।

সিরাজগঞ্জ ট্রাক মালিক সূত্রে জানা যায়, ট্রাক, ট্যাংক লরি,

কাভার্ডভ্যান ও পিকআপের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স চেকিংয়ের

নামে সড়ক-মহাসড়কে পুলিশ হয়রানি বন্ধ। ট্রাক, ট্যাংক লরি,

কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যানে বাম্পার সাইড অ্যাঙ্গেল এবং হুক

একতরফাভাবে খোলার সরকারি আদেশ প্রত্যাহার।

ট্যাক্স টোকেন, ফিটনেল, রুট পারমিটের বকেয়া সুদ মওকুফ। বিভিন্ন

স্থানে স্থাপিত ওজন স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ। অবৈধ

যানবাহন চলাচল বন্ধ। ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ ও

নতুন ড্রাইভিং লাইসেন্স এবং হ্যাবি লাইসেন্স সহজ শর্তে প্রদানের

দাবিতে এই কর্মসূচি পালন করবে শ্রমিক-মালিকরা।

সিরাজগঞ্জ ট্রাক মালিক সমিতির সভাপতি নুর কায়েম সবুজ বিষয়টি

নিশ্চিত করে জানান, এটা ধর্মঘট নয়। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে

মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ নিজেরাই পণ্য পরিবহন না করার সিদ্ধান্ত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451