রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটের কচুয়ায় সমিল শ্রমিককে কুপিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ২২৯ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  :

বাগেরহাটের কচুয়ায় বিষম্বর রায় (৪৫) নামে ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুরে কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের পিপুলজুড়ি গ্রামের একটি খাল থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বিষম্বর রায় বাগেরহাটের মংলা উপজেলার চোপড়া গ্রামের মৃত নিলম্বর রায়ের ছেলে। তিনি পেশায় সমিল শ্রমিক।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীরুল ইসলাম মোল্লা জানান, ধোপাখালী ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পিপুলজুড়ি গ্রামে গিয়ে খাল থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে। তার মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। রবিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে এখানে এনে হত্যা করে খালে লাশ ভাসিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির ব্যব‎হ্নত একটি মোবাইলফোন পায় পুলিশ। সেই ফোনের কললিস্টে থাকা নাম্বারে ফোন করলে নিহতের প্রথম স্ত্রী তৃষ্ণা রায় ফোনটি রিসিভ করেন। তিনি তাকে বিষম্বর রায় বলে শনাক্ত করেন। কয়েক মাস আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। সেই স্ত্রীকে নিয়ে বিষম্বর খুলনার দাকোপ এলাকায় থাকেন। ওই বিয়ের পর থেকে বিষম্বর তার প্রথম স্ত্রী ও তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেন না বলেও জানান তিনি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451