নাটোরের বাগাতিপাড়ায় প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষা কেন্দ্র
পরিদর্শন করলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ এবং
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য
এ্যাডভোকেট আবুল কালাম। রোববার সকাল সাড়ে ১১ টায় পেড়াবাড়িয়া
মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথমে তিনি পরিদর্শনে যান। সেখানে
প্রতিটি কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। পরে সাড়ে ১২
টায় ফাগুয়াড়দিয়াড় উচ্চ বিদ্যালয় কেন্দ্রও পরিদর্শন করেন তিনি। এসময় তার
সংগে ছিলেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক
সেকেন্দার রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি আঃ হামিদ, শিক্ষা কর্মকর্তা
(ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম প্রমুখ।