রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগাতিপাড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ২৯ নভেম্বর সভাপতি পদে ৩, সাধারন সম্পাদক পদে ৪ প্রার্থীর প্রতিদ্বন্দীতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ২৬১ বার পড়া হয়েছে

 

মুঞ্জরুল ইসলাম মাসুম,বাগাতিপাড়া সংবাদদাতা :

নাটোরের বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ২৯

নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় সমিতি হিসেবে

পরিচিত এ শিক্ষক সমিতি এ উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সকাল

৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়

কেন্দ্রে মাধ্যমিক পর্যায়ের ৩৭টি বিদ্যালয়ের মোট ৫শ’ ৩৭জন শিক্ষক

তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে সমিতির সভাপতি পদে

তিনজন এবং সাধারন সম্পাদক পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে।

সভাপতি পদে প্রার্থীরা হলেন পাঁকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম

মোর্শেদ, চকগোয়াশ-বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর

রহমান ও ঠেঙ্গামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান। এছাড়া

সাধারন সম্পাদক পদে বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল

হাকিম, লক্ষণহাটী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম জজ, বাটীকামারী

উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আঃ খালেক এবং একডালা উচ্ধসঢ়;চ বিদ্যালয়ের শিক্ষক

আলমগীর হোসেন।

ইতিমধ্যেই প্রার্থীরা চষে বেড়িয়েছেন সকল শিক্ষা প্রতিষ্ঠান। নিজের

পক্ষে ভোট প্রার্থনা করেছেন ভোটারদের কাছে। নির্বাচনী ইশতেহারও তুলে

ধরেছেন হ্যান্ডবিলের মাধ্যমে। পোষ্টার সেঁটেছেন বিভিন্ন স্থানে। শিক্ষকদের

মধ্যে নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর এ নির্বাচনের তফসিল ঘোষনা করেন উপজেলা

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী। ঘোষিত তফসিল অনুযায়ী ৬ থেকে

১০ নভেম্বর পর্যন্ত ছিলো মনোনয়নপত্র গ্রহন ও জমাদানের তারিখ, যাচাই-

বাছাইয়ের শেষ তারিখ ছিল ১৩ নভেম্বর । আর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৯

নভেম্বর মঙ্গলবার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451