মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রামে প্রধান শিক্ষককে পিটিয়ে হাত-পা ভেঙে দিলেন ইউপি সদস্য!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

নাটোরের বড়াইগ্রামে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ  মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার নগর ইউনিয়নের পাঁচবাড়িয়াগ্রামে স্কুলে যাওয়ার পথে শিক্ষক মিজানুর রহমানের ওপর হামলা চালানো হয়।

মিজানুর রহমান ইউনিয়নের পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন।

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ওই স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বাচ্চু প্রামাণিকের সঙ্গে প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরোধ বাধে। এরই জেরে সকালে বাচ্চু মেম্বার ও তাঁর লোকজন মিজানুর রহমানের ওপর হামলা চালায়। তাঁকে পিটিয়ে হাত-পা ভেঙে দেন।

এসআই বলেন, ‘অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।  কিন্তু তাঁরা পালিয়েছেন। এই ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451